মন্ত্রীকে যাত্রীরা জানান, নতুন ব্যবস্থায় লাগেজ পেতে আগের তুলনায় স্বস্তি পাওয়া যাচ্ছে।
এ সময় যাত্রীরা লাগেজের অবস্থান পর্যবেক্ষণের জন্য চালু করা লাইভ ব্যাগেজ মনিটরিং ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকায় গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।তাদের লাগেজ পেতে কতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, সেবার মান কেমন এবং যাত্রাপথে কোনো ভোগান্তি হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’ পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন ক্ষেত্রে উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, যাত্রীরা তাকে জানিয়েছেন, তারা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ হাতে পাচ্ছেন। তবে এ সেবার মান ধরে রাখা জরুরি। বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমানো এবং লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিচ্ছে।
এন.এম.আই.এম নিউজ