Logo
প্রিন্টের তারিখ: 26 October 2026 | প্রকাশের তারিখ: Oct 26, 2026

সংবাদ শিরোনাম : শাহজালালে লাগেজ মিলছে ১৫-২০ মিনিটে, নতুন ব্যবস্থায় যাত্রীদের সন্তোষ

শাহজালালে লাগেজ মিলছে ১৫-২০ মিনিটে, নতুন ব্যবস্থায় যাত্রীদের সন্তোষ

এ সময় যাত্রীরা লাগেজের অবস্থান পর্যবেক্ষণের জন্য চালু করা লাইভ ব্যাগেজ মনিটরিং ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকায় গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।তাদের লাগেজ পেতে কতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, সেবার মান কেমন এবং যাত্রাপথে কোনো ভোগান্তি হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নেন তিনি।

মন্ত্রীকে যাত্রীরা জানান, নতুন ব্যবস্থায় লাগেজ পেতে আগের তুলনায় স্বস্তি পাওয়া যাচ্ছে।

তারা এ উদ্যোগের জন্য সরকারকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সেবার এ মান ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’ পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন ক্ষেত্রে উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

যাত্রীদের সুবিধার জন্য লাইভ ব্যাগেজ মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনা প্রায় দুই মাস আগে নেওয়া হয়েছিল। এখন সেই উদ্যোগ বাস্তবে কার্যকর হচ্ছে।

এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, যাত্রীরা তাকে জানিয়েছেন, তারা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ হাতে পাচ্ছেন। তবে এ সেবার মান ধরে রাখা জরুরি। বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমানো এবং লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিচ্ছে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ NMIM NEWS
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF