সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বিমানবন্দর পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে আপাতত এ রুটে বিমান চলাচল বন্ধ রয়েছে।

তিনি বলেন, আটকে পড়া ও ভ্রমণ অনিশ্চয়তায় থাকা যাত্রীদের দুর্ভোগ কমাতে বিকল্প ব্যবস্থা নিয়ে কাজ চলছে।
বিমানমন্ত্রী জানান, যাত্রীসেবার মান বাড়ানো, লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা এবং বিমানবন্দরে অপেক্ষার ভোগান্তি কমাতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’ পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন ক্ষেত্রে উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। যাত্রীদের সুবিধার জন্য লাইভ ব্যাগেজ মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনা প্রায় দুই মাস আগে নেওয়া হয়েছিল। এখন সেই উদ্যোগ বাস্তবে কার্যকর হচ্ছে।
পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি এবং মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।