Logo
প্রিন্টের তারিখ: 28 October 2026 | প্রকাশের তারিখ: Oct 28, 2026

সংবাদ শিরোনাম : নিখোঁজের ৫ দিন পর বিল থেকে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

নিখোঁজের ৫ দিন পর বিল থেকে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার বইদ্দার বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি মুরাদনগর থানায় নিয়ে যায় পুলিশ।নিহত রেনু বেগম উপজেলার ধামঘর ইউনিয়নের নহল দক্ষিণপাড়া গ্রামের শামসু মিয়ার স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, রেনু বেগম দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। এর আগেও বেশ কয়েকবার নিখোঁজ হওয়ার পর নিজেই বাড়িতে ফিরে এসেছিলেন। সর্বশেষ গত শুক্রবার তিনি মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকায় তার মেয়ে নাসিমা আক্তারের বাসায় বেড়াতে আসেন। এরপর সোমবার থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

আগেও নিখোঁজ হয়ে নিজে নিজে ফিরে আসায় পরিবারের সদস্যরা এবারও তিনি ফিরে আসবেন, এমন ধারণা করেছিলেন। ফলে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।

শনিবার সন্ধ্যায় স্থানীয়রা বইদ্দার বিলে বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রোববার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ NMIM NEWS
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF