ঢাকা | বঙ্গাব্দ

কুকুরের ভয়ে আশ্রয় নেওয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ কারাগারে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 3636
কুকুরের ভয়ে আশ্রয় নেওয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ কারাগারে ছবির ক্যাপশন : কুকুরের ভয়ে আশ্রয় নেওয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ কারাগারে

নেত্রকোনার বারহাট্টায় ১২ বছর বয়সি পঞ্চম শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগে কালী সাধন দত্ত (৭০) নামে এক বৃদ্ধকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে আদালতে শিশুটির জবানবন্দি নেওয়া হয়েছে। বারহাট্টা থানার ওসি চম্পক দাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার বিকালে শিশুটি প্রতিবেশী এক বন্ধুর বাড়িতে খেলতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় কুকুর দেখে ভয় পেয়ে সে কালী সাধন দত্তের বাড়িতে আশ্রয় নেয়। অভিযোগে বলা হয়, এ সময় কালী সাধন দত্ত শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে।

পরে শিশুটির চিৎকার শুনে রাস্তা দিয়ে যাওয়া দুই কিশোর সেখানে ছুটে যায়। তারা শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে শিশুটি তার দাদির কাছে ঘটনার কথা জানায়।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন কালী সাধন দত্তকে আটক করে পুলিশে সোপর্দ করে। এরপর শিশুটির বাবা বাদী হয়ে বারহাট্টা থানায় মামলা করেন।

মামলার পর পুলিশ কালী সাধন দত্তকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার বিকালে আদালতে পাঠায়। পরে বিকালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বারহাট্টা থানার ওসি চম্পক দাম বলেন, শুক্রবার আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বিকালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : এন.এম.আই.এম নিউজ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইয়াবাসহ ছাত্রদল নেতা আটকের পর দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ইয়াবাসহ ছাত্রদল নেতা আটকের পর দুপক্ষের সংঘর্ষে আহত ১০