ঢাকা | বঙ্গাব্দ

নতুন গান নিয়ে ফিরলেন আসিফ, এবার দক্ষিণ কোরিয়া সফরের প্রস্তুতি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 3210
নতুন গান নিয়ে ফিরলেন আসিফ, এবার দক্ষিণ কোরিয়া সফরের প্রস্তুতি ছবির ক্যাপশন : আসিফ

গানটিতে উঠে এসেছে ভালোবাসায় ব্যর্থতা, বিচ্ছেদ ও প্রিয় মানুষকে ভুলে যাওয়ার অনুভূতি। রাজেশ ঘোষের সুরে গানটির সংগীতায়োজন করেছেন এম এম পি রনি। ইয়ামিন এলানের পরিচালনায় নির্মিত মিউজিক ভিডিওতেও নিজেই অংশ নিয়েছেন আসিফ আকবর। ইতোমধ্যে আর আর মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।

নতুন গানটি নিয়ে আসিফ জানান, দীর্ঘ সময় পর আবারও রাজেশ ঘোষের সুরে কোনো গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তার ক্যারিয়ারের বেশ কিছু জনপ্রিয় গানের সুরকার রাজেশ ঘোষ। দীর্ঘদিনের এই শিল্পী-সুরকার জুটির পারস্পরিক বোঝাপড়াও বেশ ভালো বলে জানান আসিফ। তাই নতুন গানটিও শ্রোতাদের ভালো লাগবে বলে আশাবাদী তিনি।দিকে গান প্রকাশের পাশাপাশি বিদেশ সফরের প্রস্তুতিও নিচ্ছেন আসিফ আকবর। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘বাংলাদেশ উৎসব ২০২৬’-এ অংশ নিতে দেশটিতে যাচ্ছেন তিনি। ইনছন বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া (আইবিসিকে) আয়োজন করছে এই উৎসব। সেখানে আসিফের অংশগ্রহণ ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : এন.এম.আই.এম নিউজ

কমেন্ট বক্স
৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশির

৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশির