ঢাকা | বঙ্গাব্দ

বরিশালে সিভিল সার্জনের যোগদান ঠেকাতে ডিসি অফিসে অবরোধ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 2688
বরিশালে সিভিল সার্জনের যোগদান ঠেকাতে ডিসি অফিসে অবরোধ ছবির ক্যাপশন :

বরিশালে জেলা সিভিল সার্জন পদে বদলি করা ডা. এসএম মনিরুজ্জামানের নিয়োগ বাতিলের দাবিতে টানা পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন সাধারণ ছাত্র-জনতা ও জুলাই যোদ্ধারা।

‎বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নগরীর বান্দ রোড এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

‎বিক্ষোভকারীরা ডা. এসএম মনিরুজ্জামানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং আওয়ামী লীগের দোসর হওয়ার অভিযোগ তুলে তার নিয়োগ বাতিলের দাবি জানান।

তাদের ভাষ্য, বিতর্কিত কোনো কর্মকর্তাকে বরিশালের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া গ্রহণযোগ্য নয়।

‎‎এর আগে গত রোববার বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা প্রতীকী প্রতিবাদ হিসেবে সিভিল সার্জনের কার্যালয়ের কক্ষের দরজায় তালা ঝুলিয়ে দেন। পরদিন সোমবার তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। একই দাবিতে মঙ্গলবার ও বুধবার দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধরা।

‎‎অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, অবিলম্বে এ নিয়োগ বাতিল করে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ একজন কর্মকর্তাকে বরিশালের সিভিল সার্জন হিসেবে নিয়োগ দিতে হবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তারা।


নিউজটি পোস্ট করেছেন : এন.এম.আই.এম নিউজ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইয়াবাসহ ছাত্রদল নেতা আটকের পর দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ইয়াবাসহ ছাত্রদল নেতা আটকের পর দুপক্ষের সংঘর্ষে আহত ১০