ঢাকা | বঙ্গাব্দ

‘ফ্যাসিস্ট সরকার যে পথে গেছে, বর্তমান সরকারও সে পথে হাঁটছে’

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 3686
‘ফ্যাসিস্ট সরকার যে পথে গেছে, বর্তমান সরকারও সে পথে হাঁটছে’ ছবির ক্যাপশন : ছবি: সংগৃহীত

সোমবার (২৭ জুলাই) বিকালে সিদ্ধিরগঞ্জের গ্রিন গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে ‎‎জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সঙ্গে  মতবিনিময় সভার আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত ইসলামী শাখা। 

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবার ও আহতদের পাশে থাকার আশ্বাস দিয়ে মো. মোবারক হোসাইন বর্তমান সরকারের উদ্দেশ্যে বলেন, আমরা সুস্পষ্টভাবে বলেছি- আমরা সংবিধান সংশোধন চাই না, আমরা সংস্কার চাই। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া আমরা সরকারকে কোন ছাড় দিতে প্রস্তুত নই। বাংলাদেশ জামাতে ইসলামী রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছে। যেহেতু ৬৮ ভাগ লোক জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে আমরা আন্দোলনে নামলে তারা আমাদের সঙ্গেই থাকবে। তাই আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমরা চাই না দেশে আরেকটি অরাজকতা মূলক পরিবেশ সৃষ্টি হোক।

তিনি বলেন,ইলেকশনে আপনারা কিভাবে এসেছেন, তা আমরা জানি। আপনারা ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছেন তা আমাদের জানা আছে। দেশের স্বার্থে সকল ইঞ্জিনিয়ারিং মেনে আমরা পার্লামেন্টে গিয়েছি। কিন্তু আমরা আপনাদের অন্যায় আবদার আর মানবো না।

‎সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মো. আব্দুল জব্বার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা ধরে রাখতে এবং আহত ও শহীদ পরিবারের রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করতে অবিলম্বে ‘জুলাই সনদ’ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে।

‎‎নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জি: মনোয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ জেলার আমীর আলহাজ্ব মুমিনুল হক সরকার প্রমূখ। 

‎‎সভায় নারায়ণগঞ্জ মহানগরী ও জেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং আহত ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : এন.এম.আই.এম নিউজ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইয়াবাসহ ছাত্রদল নেতা আটকের পর দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ইয়াবাসহ ছাত্রদল নেতা আটকের পর দুপক্ষের সংঘর্ষে আহত ১০